নামী কোম্পানির জাল ওষুধের কারবার আমতায়

0
171

এবার জাল ওষুধ চক্রের খোঁজ হাওড়ার আমতায়। অভিযোগ নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের ওপর লাগিয়ে চলছিল প্রতারণা। ড্রাগ কন্ট্রোল দফতরের অভিযানে মান্না এজেন্সি নামে ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১৭ লাখ টাকার জাল ওষুধ। সিল করে দেওয়া হয়েছে ওষুধের গোডাউন।