
ভোটের আগে নাম ধরে ধরে তৃণমূল নেতাদের সতর্ক থাকতে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বীরভূমের সভা থেকে বিরোধী দলনেতা বলেছেন পঞ্চায়েতের মত তৃণমূলের দুষ্কৃতীরা ভোট দিতে বাধা দিলে তাঁকে বুথ নম্বর, থানার নাম লিখে হোয়াটসঅ্যাপ করতে।
১৫ মিনিটের মধ্যে সব ঠান্ডা করে দেবেন। শুভেন্দু অধিকারী বলেছেন ভোটের দিন দিনহাটায় উদয়ন গুহ বাড়ি থেকে বেরোতে পারেননি। মালদা, মুর্শিদাবাদের গুন্ডাদেরও একই অবস্থা হয়েছিল। সবাই যাতে নিজের ভোট নিজে দিতে পারেন তার ব্যবস্থা করবেন। তিনি আরও বলেছেন কেষ্টকে সতর্ক করেছিলেন, তিনি এখন তিহাড়ে গড়াগড়ি খাচ্ছেন। নুরুল ইসলাম, অশ্বিনী মণ্ডল, বলরাম বাগদিদের সাবধান হতে বলেছেন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে আইও রা মিথ্যে মামলা করছেন বিজেপি ক্ষমতায় এলে এঁরা রিটায়ারমেন্টের পর বেনিফিট পাবেন না।








