
নার্সিংহোমে নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের কাজীপাড়ায়। ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নার্সিংহোমের মালিক-চিকিৎসক রেজ্জাক মোল্লাকে।
এক নার্সিংহোম কর্মীকেও গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। জানা গিয়েছে বুধবার বারাসতের কাজিপাড়ার ওই নার্সিংহোমে বছর ১৩-র নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাবালিকার মা বারাসত থানায় ধর্ষণ-খুনের অভিযোগ দায়ের করেন। এরপরেই তদন্তে নেমে নার্সিংহোম মালিক রেজ্জাককে গ্রেফতার করে পুলিশ।
