গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk নাশকতায় জড়িতদের শাস্তি, দেশবাসাসীকে বার্তা হাসিনার 

    নাশকতায় জড়িতদের শাস্তি, দেশবাসাসীকে বার্তা হাসিনার 

    0
    198
    Punishment of those involved in sabotage Hasinas message to the countrymen
    Punishment of those involved in sabotage Hasinas message to the countrymen
    নাশকতায় জড়িতদের শাস্তি চাই। বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যার বর্ষপূর্তিতে বাংলাদেশবাসীকে এমনই বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    ৫০ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুত্থানকারীরা নৃশংসভাবে খুন করেছিল তাঁর পিতা মুজিবুর রহমান-সহ গোটা পরিবারকে। জার্মানিতে থাকায় বেঁচে গিয়েছিলেন শুধু শেখ হাসিনা এবং তাঁর বোন রেহানা। ঘটনাচক্রে, সেই হত্যাকাণ্ডের পাঁচ দশক পূর্তির ঠিক আগেই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয়েছে আওয়ামী লীগের সভানেত্রীকে। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পরে ৫ অগস্ট থেকে ভারতে রয়েছেন তিনি।এই আবহে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বর্ষপূর্তির আগে জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন শেখ হাসিনা।বিশ্বস্ত সূত্রে পাওয়া সেই বার্তায় তিনি লিখেছেন, ভাই ও বোনেরা, ১৯৭৫ সালে ১৫ই অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে তাঁর মা বেগম ফজিলাতুন্নেসা, তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট শেখ জামাল, কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ছোট ভাই যার বয়স মাত্র ১০ বছর ছিল, শেখ রাসেলকে নির্মম ভাবে হত্যা করে।তাঁর একমাত্র কোকা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিলউদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তাদের শ্রদ্ধা।স্বজনহারা বেদনা নিয়ে তাঁর মতো যাঁরা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা।তাঁর এই হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছেন তিনি।