
আর জি কর-এ কোন্নগরের যুবকের মৃত্যু মন্তব্যে নিঃশর্ত ক্ষমা চাক তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।চিঠি দিয়ে এমনটাই জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস সংগঠন।জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে অভিষেককে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ৬ সেপ্টেম্বর এক্স হ্যান্ডলে যে আর জি করের বিক্ষোভের জেরে কোন্নগরের এক যুবক রক্তাক্ত অবস্থায় কোনও চিকিৎসা ছাড়াই ৩ ঘণ্টা পড়েছিলেন।
বাস্তবে, সকাল ৯টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টায় ওই যুবকের দুর্ভাগ্যজনক মৃত্যুর সময় পর্যন্ত তাঁর চিকিৎসা হয়েছে। এই ভিত্তিহীন দাবির জন্য চিকিৎসকরা বিপদে পড়তে পারেন। অযাচিত হিংসাকে উস্কে দিতে পারে। চিকিৎসকদের দাবি, নিঃশর্ত ক্ষমা চেয়ে এই ভুল তথ্য প্রত্যাহার করুন।শুক্রবার হুগলির কোন্নগরের বিক্রম ভট্টাচার্য নামে এক যুবক দুর্ঘটনায় জখম হয়েছিলেন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। অভিযোগ, সেখানে বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়েছিলেন বিক্রম।
