দুর্গা অঙ্গন তৈরির জন্য জমি এবং অর্থ সংস্থান আগেই হয়ে গিয়েছিল। এ বার মন্দিরের জন্য ট্রাস্ট তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেলিমপুর পল্লীর শারদোৎসবের উদ্বোধন করে নিজের বক্তৃতায় সে কথাই উল্লেখ করে তিনি বলেছেন, তিনি একটা দুর্গা অঙ্গন বানাবেন, জগন্নাথ ধামের মতো। জায়গাও ফাইনাল হয়ে গিয়েছে। ট্রাস্টও তৈরি হয়ে গিয়েছে, তৈরি করতে যেটুকু সময় লাগবে।
গ্রাম থেকে শহর
News & Much More









