নিউটাউনে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত দেহ

0
195
Bloody body of unidentified man in Newtown
Bloody body of unidentified man in Newtown
অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়ার্কে বেরিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পরে রয়েছে নিউটাউনের রামমন্দিরের কাছে একটি খালের পাড়ে।
খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে মতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মৃতদেহের নাক, মুখ ও হাটুতে রক্তের দাগ রয়েছে। কি কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।