নিউটাউনে নার্সের শ্লীলতাহানি, গ্রেফতার যুবক 

0
223
Newtown  srilotahani greftar
Newtown srilotahani greftar
আর জি কর কাণ্ডের মধ্যেই নিউটাউনে নার্সকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বছর তেইশের যুবক পাথরঘাটার বাসিন্দার বলে জানা গিয়েছে।
নিউটাউনের একটি বেসরকারি হসপাতালের কর্মরতা বাগুইআটির বাসিন্দা ওই নার্সের অভিযোগ রবিবার সন্ধেয় কাজ থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত যুবক সাইকেলে করে যাওয়ার সময় কটূক্তি করে। তাঁর শরীরেও আপত্তিকর জায়গায় স্পর্শ করে বলেও অভিযোগ। সেই সময় চিৎকার করলে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর টেকনো সিটি থানায় অভিযোগ করেন তরুণী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।