
পরিত্যাক্ত বহুতলের নিচে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে।
জানা গিয়েছে বুধবার সকালে নিউটাউনের যাত্রাগাছি জৈব হাটের উল্টোদিকে একটি পরিত্যক্ত বহুতলের নিচে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ ও টেকনোসিটি থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও মৃত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নাম পরিচয় জানার পাশাপাশি যুবকের মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে ইকোপার্ক থানার পুলিশের পক্ষ থেকে।
