নিউটাউনে ব্যবসায়ী খুনে গ্রেফতার বিজনেস পার্টনার

0
131
NEW TOWN BYABSAYI KHUN A GREFTAR
NEW TOWN BYABSAYI KHUN A GREFTAR

নিউটাউনে ইটভাটা ব্যবসায়ীকে গুলি করে খুনে তাঁর বিজনেস পার্টনারকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত নাসিরুদ্দিন খান নামে ব্যবসায়িক পার্টনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর ইটভাটার হিসেব নিয়ে বেশকিছুদিন ধরেই ব্যবসায়িক পার্টনারের সঙ্গে নাসিরুদ্দিনের সঙ্গে তাঁর গন্ডগোল চলছিল। নিহত যুবকের পরিবারের অভিযোগ সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। শনিবার রাত ১০টা নাগাদ নিউটাউনের ইকোপার্কে পয়েন্ট ব্ল‍্যাঙ্ক রেঞ্চ থেকে গুলি করে খুন করা হয় ইটভাটার ব্যবসায়ীকে। স্থানীয় রামমন্দির এলাকায় দোকানে বসে চা পাচ্ছিলেন ভাঙড়ের বাসিন্দা নাসিরুদ্দিন খান। দুই দষ্কৃতী বাইকে করে এসে পয়েন্ট ব্ল‍্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে।