নিউটাউনে ১০০ গতিতে উল্টালো গাড়ি, দাসপুরে দুর্ঘটনায় লরি

0
340
Car overturned at 100 speed in Newtown lorry in accident in Daspur
Car overturned at 100 speed in Newtown lorry in accident in Daspur
ভোরের শহরে ভয়াবহ দুর্ঘটনা। নিউটাউনে বেপরোয়া গতির কারণে উল্টে গেল গাড়ি, ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২।
জানা গিয়েছে, বিশ্ব বাংলা সরণী দিয়ে এয়ারপোর্টের দিকে ঘণ্টায় প্রায় ১০০থেকে ১১০ কিলোমিটার গতিবেগে ছুটছিল প্রাইভেট গাড়িটি। নজরুল তীর্থের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, এরপর ছিটকে উল্টোদিকের সার্ভিস রোডে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই উল্টে যায় গাড়িটি। গাড়ির চালক ও পাশে বসা যাত্রী গুরুতর আহত হয়েছে বলেই জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করে। এদিকে, মঙ্গলবার ভোররাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গিয়েছে আলু বোঝাই লরি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক। স্থানীয় লোকজন ও‌ পুলিশের সাহায্যে আহতকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে।