নিজেই গড়েই মহিলাদের বিক্ষোভে ঘেরাও উদয়ন

0
904
udayn ke ghire dhoreche mohila ra
udayn ke ghire dhoreche mohila ra
নিজের গড়েই মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লেন উদয়ন গুহ। ভেটাগুড়িতে ভোট পরিস্থিতে দেখতে গেলে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীকে গ্রেফতারের প্রতিবাদে উদয়ন গুহকে ঘিরে ধরেন গ্রামের মহিলারা।
তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের ঘটনায় নিরঞ্জন বর্মনকে গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ পঞ্চায়েত সদস্যা বুলবুল বর্মনের স্বামী নিরঞ্জন বর্মনকে উদয়ন গুহ-র নির্দেশেই পুলিশ গ্রেফতার করেছে। মহিলাদের বিক্ষোভে পুলিশের ঘেরাটোপে দীর্ঘক্ষণ বসে থাকেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এরপরেই পুলিশ উদয়ন গুহকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। বিষয়টিকে বিজেপির সাজানো চিত্রনাট্য বলে অভিযোগ করেছেন উদয়ন গুহ।