নিজের কেন্দ্রে ভোটই দিতে পারলে না বিজেপি প্রার্থী অভিজিৎ

0
272
NIJER KENDRE VOTE E DITE PARLEN NA BJP PRARTHI AVIJIT
NIJER KENDRE VOTE E DITE PARLEN NA BJP PRARTHI AVIJIT

ডায়মণ্ডহারবারে ভোটই দিতে পারলেন না বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। ইতিমধ্যেই ডায়মণ্ডহারবার কেন্দ্রে ৪০০-রও বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি।

শনিবার ভোটের দিন ডায়মণ্ড হারবারের বিভিন্ন বথে ছাপ্পা হয়েছে। অভিযোগ পেয়ে তিনি ফলতার বুথে যান। তখন তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। তিনি নিজের কেন্দ্রে ফিরতে ফিরতেই সন্ধে ৬ বেজে যায়। তখন ভোটগ্রহণ শেষ হয়ে গিয়েছে। অভিজিৎ দাস বিষয়টির জন্য পুলিশ সুপার ও জেলাশাসককে কাঠগড়ায় তুলেছেন। এজেন্ট কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানও ৪০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন।