
দিলীপ ঘোষ নিজের জোরে জয়লাভ করলেও বাকিরা সব পার্টির উপর ছেড়ে দেয়, লড়াই করেন না। নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দলের প্রার্থীদেরকে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, তৃণমূল ভেবেছিল বর্ধমান সিটটা এমনি এমনি জিতে নেবে। লোককে চমকে-ধমকে গুন্ডাগিরি করে জয়লাভ করবে। কিন্তু প্রথম থেকেই দুটোতেই তিনি বাধা দান করেছেন। তাঁর কথায়, তিনি যদি তৃণমূলের গুন্ডা-মস্তানদের সামনে থেকে চুপচাপ চলে আসতেন তাহলে কিছুই হত না। লোকে ভোটও দিতে পারতো না। আর বিজেপির লৈলাভ করা হত না। বর্ধমানের ইতিহাসে এত শান্তিপূর্ণ ভোট এর আগে কোনওদিন হয়নি সেদিন যা ভোট হয়েছে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
