নিজের দল বিজেপিই দ্বিচারিতা করছে, ওয়াকআউট বিষ্ণুপ্রসাদের

0
179
NIJER DOL BJP DWICHARITA KORCHE WALKOUT BISHNUPRASAD ER
NIJER DOL BJP DWICHARITA KORCHE WALKOUT BISHNUPRASAD ER
পাহাড়ের প্রসঙ্গ তুলে বাংলা ভাগ নিয়ে বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন দলের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন তৃণমূল, বিজেপি দুই দলই বলছে অখণ্ড বাংলার কথা। দুই দলই যখন বাংলা ভাগের বিরোধী তাহলে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব বিধানসভায় পেশ করার কেন প্রয়োজন হল। বিধানসভায় তাঁকে বলতেও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিষ্ণুপ্রসাদ। নিজের দলের বিরুদ্ধেই অভিযোগ করে বিষ্ণুপ্রসাদ বলেছেন তাঁকে দিল্লিতে এমনকি উত্তরবঙ্গে এসেও বিজেপি নেতৃত্ব রাজ্য বিভাজনের কথা বলেছে। অথচ এবিষয়ে বিধানসভায় তাঁকে বলতেই দেয় না তার দল বিজেপি। দলের বিরুদ্ধেই দ্বিচারিতার অভিযোগ করেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা।