নিজের মত পঞ্জিকা বানাবেন না, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

0
150

মুখ্যমন্ত্রীর পিতৃপক্ষে উদ্বোধনের ফল ভুগতে হয়েছে কলকাতাবাসীকে। জমা জলে মৃত্যু নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন নিজের মত পঞ্জিকা তৈরি না করতে। মুখটা সামলে রাখতে। কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পাড়ার পুজোর উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।