নিটকাণ্ড : গ্রেফতার মূল চক্রী রবি অত্রি, ঝাড়খণ্ডে ৫           

0
240
Congress demands a court inquiry into the leak of NEET question papers
Congress demands a court inquiry into the leak of NEET question papers

নিটে প্রশ্নপত্র ফাঁসে শনিবার গ্রেফতার হয়েছেন আরও এক জন। উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার করেছে রবি অত্রি নামে এক ব্যক্তি’কে। পুলিশ সূত্রে খবর, এই রবিই নিট কেলেঙ্কারির অন্যতম মূল চক্রী। শুধু তাই-ই নয়, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে রয়েছে সলভার গ্যাং।

 

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ড থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময কযেজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য। তারপরে তাঁদের গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ।ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হযেিল নিট প্রশ্নপত্র। পাটনায উদ্ধার হওযা পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য। অন্যদিকে, নিটের প্রশ্নপত্র ফাঁসে তদন্তকারীদের হাতে এসেছে বিহারের নুরসরাইযে হর্টিকালচার কলেজের কর্মী সঞ্জীব কুমারের নাম। বিহার পুলিশ ইতিমধ্যেই সঞ্জীব কুমারের খোঁজে তল্লাশি শুরু করেছে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, এর আগেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল বিহারের এই কলেজকর্মীর বিরুদ্ধে। ২০১০ সালে সঞ্জীব একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিলেন বলে অভিযোগ। নালন্দা জেলার নগরনৌসার বাসিন্দা তিনি।