গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk নিটের প্রশ্নফাঁসে যোগ হাথরসকাণ্ডের ধর্মগুরুর

    নিটের প্রশ্নফাঁসে যোগ হাথরসকাণ্ডের ধর্মগুরুর

    0
    141
    The guru of the Yoga Hathras scandal in Net Questionnaire
    The guru of the Yoga Hathras scandal in Net Questionnaire
    নিটের প্রশ্নফাঁসকাণ্ডের সঙ্গে হাথরসকাণ্ডের ধর্মগুরু নারায়ণ সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবার ঘনিষ্ঠ যোগ ছিল। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে।
    স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভোলে বাবাও নিট কাণ্ডের সঙ্গে জড়িত। যদিও পুলিশের দাবি, সে রকম কোনও প্রমাণ এখনও তাদের হাতে আসেনি।রাজস্থান পুলিশের অতিরিক্ত ডিজি ভিকে সিং জানিয়েছেন, রাজ্যের দৌসাতে প্রায়ই আসতেন ভোলে বাবা। সেখানে হর্ষবর্ধন মীনার বাড়িতে থাকতেন। শুধু তাই নয়, হর্ষবর্ধন মীনার বাড়িতে সৎসঙ্গে’রও আয়োজন করতেন। আর পুরো দায়িত্ব সামলাতেন হর্ষবর্ধন মীনাই। ঘটনাচক্রে, দেশজুড়ে নিটের প্রশ্নফাঁসকাণ্ডে যাঁরা গ্রেফতার হয়েছেন, হর্ষবর্ধন মীনা তাঁদের মধ্যে একজন। তদন্তকারীদের সন্দেহ, এই হর্ষবর্ধন মীনাই নিটকাণ্ডের অন্যতম চক্রী।এডিজি আরও বলেছেন, রাজস্থানের একটি প্রশ্নফাঁসকাণ্ডের ঘটনায় জানুয়ারিতে হর্ষবর্ধন মীনার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তিনি।কিন্তু পুলিশ সেখানে পৌঁছনোর আগেই ভোলে বাবা হর্ষবর্ধন মীনার বাড়ি থেকে চম্পট দেন।হাথরসের ঘটনা যখন প্রকাশ্যে আসে, ভোলে বাবাকে দেখেই চিনতে পারে পুলিশ। এদিকে, হাথরসে পদপিষ্টের ঘটনার পর তিন দিন কেটে গিয়েছে। এখনও হদিস পাওয়া যায়নি ভোলে বাবার।