নিট-নেট দুর্নীতি – কলকাতায় বিক্ষোভে এবিভিপিও

0
237
NEET TET DURNITI KOLKATA A BIKKHOVE ABVPO
NEET TET DURNITI KOLKATA A BIKKHOVE ABVPO

নিট ও নেট দুর্নীতির প্রতিবাদে কলেজ স্কোয়ারে বিক্ষোভ দেখালো এবিভিপি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের অভিযোগ এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুরো দুর্নীতির মাস্টার মাস্টার মাইন্ড।

কেন্দ্রীয় সরকার এদের নিয়োগ করলেও এরা অটোনমাস বডি। দুর্নীতিগ্রস্তদের খুঁজে বার করতে সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন এবিভিপির সদস্যরা। তাঁদের আরও দাবি এনটিএ এবং ইউজিসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। নিট এবং নেট পরীক্ষায় পরীক্ষার্থীদের থেকে যে পরীক্ষার ফি নেওয়া হয়েছে তাও ফেরতের পাশাপাশি স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষার দাবি তুলেছেন বিক্ষোভকারী ছাত্ররা। অন্যদিকে রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে যুব কংগ্রেস।