নিট প্রশ্নফাঁস: নিউটাউনে অমিতের ফ্ল্যাটের তালা ভাঙল সিবিআই

0
169
NEWTOWN NEET SCAM CBI RAID
NEWTOWN NEET SCAM CBI RAID

নিট প্রশ্নফাঁসকাণ্ডে টাকা উদ্ধারে নিউটাউনের ফ্ল্যাটে তালা ভাঙল সিবিআই। নিট প্রশ্নফাঁসকাণ্ডে বুধবার নিউটাউনের আবাসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে হানা সিবিআই-র গোয়েন্দারা।

নিট প্রশ্নফাঁসকাণ্ডে অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা অমিত কুমারের নাম জড়ানোর পর। তদন্তে জানা যায় অমিত কুমারের নিউটাউনে ফ্ল্যাট রয়েছে। এরপরেই ঝাড়খণ্ডের ২ সিবিআই কর্তা কলকাতায় আসেন। এরপরেই অমিত কুমারের নিউটাউনের আবাসনের ফ্ল্যাটে হানা দেয়। কিন্তু ওই ফ্ল্যাটে তালা বন্ধ থাকায় তালা ভাঙতে লোক ডেকে আনা হয়। এরপরেই তালা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এর আগে বিহারে কনস্টেবল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মধ্যমগ্রাম থেকে ছাপাখানার মালিককে গ্রেফতার করেছিল পাটনা পুলিশ।