নিম্নচাপের দাপট, ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

0
166

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার রাত থেকেই দাপট দেখাচ্ছে বৃষ্টি।শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় লাল সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নিম্নচাপের দাপটে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গজুড়ে। উপকূলবর্তী জেলাগুলোয় বেশি বৃষ্টির দাপট বেশি থাকবে।