নিম্নচাপের বৃষ্টি চলবে, উত্তাল হতে পারে সমুদ্র

0
241
Low pressure rain will continue sea may be rough
Low pressure rain will continue sea may be rough

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। রবিবার এই জেলাগুলি ছাড়াও বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম। দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং এবং আলিপুরদুয়ার ছাড়া আর কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে।