নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি 

0
194
Low pressure scattered rain over south including Kolkata
Low pressure scattered rain over south including Kolkata
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে।
এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। দিনভর মেঘলা আকাশ থাকবে। নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। সে কারণেই আগামী ২৪ ঘণ্টায় মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পরিমাণ কম থাকবে। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।