নিম্নচাপ : মেঘলা আকাশ শহরে, হলুদ সতর্কতাও 

0
249
LOW PRESSURE Cloudy skies in the city also yellow warning
LOW PRESSURE Cloudy skies in the city also yellow warning

বর্ষার বৃষ্টিতে মুখর দক্ষিণবঙ্গ। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা শহর থেকে জেলা।

আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, কাঁথি উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে হলুদ সর্তকতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দু-দিনে উত্তরবঙ্গে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।