নিম্নচাপ সরলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

0
156
Rain forecast amid uncomfortably hot weather
Rain forecast amid uncomfortably hot weather

নিম্নচাপ সরে পশ্চিম দিকে এগোলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শনিবারের পর রবিবারও সারাদিন কলকাতা সহ। সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী ভারী বৃষ্টি। বৃষ্টি হয়েছে। তার ফলে ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা ও লাগোয়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে। পাশাপাশি উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসের জন্য উপকূল, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে।