নিয়োগকাণ্ড: বিধায়ক তাপস ঘনিষ্ঠ ইতিকে জেরা সিবিআইয়ের

0
549
taposh ghonisto eti
taposh ghonisto eti

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকারকে এক ঘণ্টার টানা জেরা করেছে সিবিআই অফিসাররা।

বৃহস্পতিবার সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে যান নদিয়া জেলা মহিলা তৃণমূলের সম্পাদক ইতি। যদিও ইতি দাবি করেছেন দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। বাড়িতে তল্লাশিতে নার্সিং সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছিল সিবিআই। তা ফেরত দিয়েছে। দিন কয়েক আগেই নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁর কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়। এবার তাপস ঘনিষ্ঠ ইতি সরকারকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত ২০১৯ থেকে ১৩ সরকারি স্কুলে পোশাক সরবরাহের বরাত পান ইতি সরকার। তাপস সাহার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ইতিকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।