গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk নিয়োগ দুর্নীতির প্রতিবাদ, কলকাতায় মিছিল বাম-কংগ্রেসের

    নিয়োগ দুর্নীতির প্রতিবাদ, কলকাতায় মিছিল বাম-কংগ্রেসের

    0
    226
    baam congress michil
    baam congress michil
    নিয়োগ দুর্নীতিতে সমস্ত অপরাধীকে চিহ্নিত করে শাস্তির দাবিতে পথে নেমেছে বাম-কংগ্রেস। পাশাপাশি  কোর্টের রায়ের চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে দুই দল।

    লেনিন সরণি হয়ে কলেজ স্কোয়ার পর্যন্ত এই মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। তাঁদের আরও দাবি ওএমআর শিট লোপাটে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করতে হবে। মিছিল থেকেই বাম কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন যোগ্য যাদের চাকরি গিয়েছে এবং যাঁরা চাকরির জন্য রাস্তায় বসে আছেন তাদের প্রত্যেককেই চাকরি দিতে হবে। তা না হলে এসএসসি দফতরে তোলা ঝোলানো হবে।