নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডি দফতরে অভিষেক

0
32

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১১টা নাগাদ তাঁকে ডাকা হয়েছিল। সময়ের কিছু আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ইডি দফতরে। প্রবেশের সময় এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। অভিষেকের হাজিরা নিয়ে সিজিও কমপ্লেক্সে সোমবার বাড়তি কোনও নিরাপত্তা নেই। কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি সেখানে। অতিরিক্ত কোনও ব্যবস্থাই করা হয়নি। আগে অভিষেক সিজিও কমপ্লেক্সে এলে বাড়তি সতর্কতা থাকত গোটা চত্বরে। দফতরের ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতেও দেওয়া হত না।