নিরাপত্তারক্ষী দিয়ে বাজার করান সৌগত, পাল্টা মদন

0
294
palta Madan
palta Madan
সৌগত রায়ের বাজার করেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কি করে।
পুলিশের সমালোচনা করায় সৌগত রায়কে পাল্টা আক্রমণ করেছেন মদন মিত্র। তিনি বলেছেন কেউ বলছেন পুলিশ ব্যর্থ, কেউ প্রশ্ন তুলছেন ইনটেলিজেন্স নিয়ে। শিয়ালদহে অস্ত্র ভাণ্ডার থেকে কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর দুষ্কৃতী হামলা। পুলিশকে নিয়ে প্রকাশ্যে আসছে একের পর তৃণমূল নেতার ক্ষোভ। এই অবস্থায় কার্যত পুলিশকেই সার্টিফিকেট দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি আরও বলেছেন সৌগত রায় এখন দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম হতে চলেছেন। তাই তার কথা শুনতে হবে।
তবে পুলিশ যদি জনপ্রতিনিধিদের বাজার করেন তবে কিভাবে নিরাপত্তা দেবে। কিভাবে শহরে অস্ত্র, দুষ্কৃতীরা ঢুকছে তা নিয়ে পুলিশের ভূমিকার প্রশ্ন তুলেছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।
ছবি  সৌজন্যে : নিজস্ব