নিরাপত্তার দাবিতে জেএনএম হাসপাতালে বিক্ষোভ ডাক্তারদের 

0
321
Doctors protest at JNM Hospital demanding security
Doctors protest at JNM Hospital demanding security
আর জি কর-কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং নিরাপত্তা বাড়ানোর দাবিতে অধ্যক্ষ’কে ঘেরাও করে বিক্ষোভ কল্যাণী জেএনএম হাসপাতালে। পর্যাপ্ত নিরাপত্তা সহ একাধিক দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ কলেজ অফ মেডিসিন জেএনএম হাসপাতালে কল্যাণী মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা।
তাদের দাবি আর জি কর ঘটনার পর হাসপাতলে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি সংখ্যা বাড়ানো, তাদের জন্য রেস্ট রুম এবং বাথরুমের অভাব রয়েছে , দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। পড়াদের দাবি তারা শুনতে পেয়েছেন সহ উপাচার্য অধ্যক্ষ’কে বলেছেন আপনি পড়ুয়াদের বুঝিয়ে সমাধান করতে না পারলে পদত্যাগ করুন। তাই তারা বিক্ষোভে বসেছেন যতক্ষণ না সহ উপাচার্য বা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কোন আধিকারিক তাঁদের দাবি গুলো মেটাবেন ততক্ষণ এই আন্দোলন চলবে।