
আর জি কর হাসপাতালে যেতেই বিক্ষোভের মুখে পড়েছেন অধ্যক্ষ সুহৃতা পাল। নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে অধ্যক্ষ সুহৃতা পালকে ঘিরে ধরেন নার্স, জুনিয়র চিকিৎসকরা।
পুলিশই যদি নিরাপত্তা দিতে না পারে তবে কার কাছে ভরসা করবেন, অধ্যক্ষের কাছে জানতে চান বিক্ষোভকারীরা। সিপি-র বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীরা সিপির সঙ্গে অধ্যক্ষের বৈঠকের দাবি জানাতে থাকেন। কেন হাসপাতালের নিরাপত্তার গলদ ছিল, সেটা জানাতে হবে। ক্যাম্পাস, হস্টেলের নিরাপত্তা দাবি জানান তারা। দুষ্কৃতীদের থেকে বাঁচতে পুলিশ লুকিয়ে পড়েছিল যা অকল্পনীয়। এই গলদ কেন, কেন ডিসি নর্থকে ফোনে পাওয়া যায়নি, বুধবারের ঘটনার পর প্রত্যেক পয়েন্টে কী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তা সিপিকে জানাতে হবে বলে অক্ষ্যকের কাছে দাবি তুলেছেন নার্স এবং জুনিয়র চিকিৎসকদের।








