নিরাপত্তা বাড়ছে মুখ্যমন্ত্রী-অভিষেকের

0
187
Security is increasing for Chief Minister Abhishek
Security is increasing for Chief Minister Abhishek

সন্ত্রাসবাদী হামলার অভিযোগের পরই নিরাপত্তা বাড়ানো হল মমতা বন্দোপাধ্যায়ের। প্রায় আড়াই গুন ফোর্স মোতায়েন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।লালবাজার সূত্রে খবর, দু’জনের বাড়ি ও অফিসে আরও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

পাশাপাশি তাঁদের জনসভা বা মিছিলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি, নবান্ন এবং তাঁর দলীয় কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ক্যামাক স্ট্রিটের অফিসেরও নিরাপত্তা বাড়ানো হবে। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা বলেছিলেন গত কয়েকদিন ধরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ রাজারাম রেগে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। তারপর ব্যাঙ্কশাল আদালতের বিচারক তাঁকে ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।