নির্বাচনী অফিসারকে স্বতন্ত্র ঘোষণার নির্দেশ, প্রশ্নও

0
136

বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। খবর এমনই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর বা সিইওকে স্বতন্ত্র করার নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে এই দফতর স্বায়ত্বশাসন পেলে তবেই নিরপেক্ষ ভোট সম্ভব। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীনে রয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়। চিঠিতে বলা হয়েছে সিইও-র হাতে আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্বশাসনের ক্ষমতা সীমিত। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন একটি সংস্থা বলে চিহ্নিত সিইও দফতর। এতে স্বাধীনভাবে সংশোধনী পরিচালনায় বাধা থাকবে না।