গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk নির্বাচনী তথ্য প্রকাশে নির্দেশ দিতে নারাজ কোর্ট 

    নির্বাচনী তথ্য প্রকাশে নির্দেশ দিতে নারাজ কোর্ট 

    0
    166
    Court reluctant to order disclosure of election information
    Court reluctant to order disclosure of election information
    লোকসভা নির্বাচন চলাকালীন ওয়েবসাইটে প্রতিটি বুথের ভোটদানের পরিসংখ্যান প্রকাশ করতে হবে না কমিশনকে।এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
     শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, পাঁচ দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। আর মাত্র দুই দফা বাকি আছে। এই অবস্থায় প্রতিটি বুথের ভোটদানের তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলে, প্রয়োজনীয় লোকবল সংগ্রহ করা নির্বাচন কমিশনের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, আদালতের বাস্তব পরিস্থিতিও মাথায় রাখতে হবে। নির্বাচনের মধ্যে নির্বাচন কমিশনের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপানো ঠিক হবে না। তাও আবার মাঝপথে নির্বাচন প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করে। এই বিষয়ে শীর্ষ আদালতে একটি এই অন্তর্বর্তীকালীন আবেদন করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। এদিন সেই আবেদনটি স্থগিত করে দিয়েছে অবকাশকালীন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, ২০১৯ সালে এই বিষয়ে যে মূল আবেদনটি করা হয়েছিল, আর এই আবেদনের বক্তব্য প্রায় এক। মূল আবেদনের ভিত্তিতে মামলাটি এখনও চলছে। নির্বাচনের পরে নিয়মিত বেঞ্চে বর্তমান মামলাটির শুনানি হবে বলে জানিয়েছে অবকাশকালীন বেঞ্চ।