গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk নির্বাচনী বন্ডে তোলা আদায়ে অভিযুক্ত নির্মলা, দায়ের এফআইআর   

    নির্বাচনী বন্ডে তোলা আদায়ে অভিযুক্ত নির্মলা, দায়ের এফআইআর   

    0
    702
    নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত। 
    কর্নাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠন-এর তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুরুর একটি আদালতে নির্মলার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদা আদায় করতে রীতিমতো জুলুম চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারই প্রেক্ষিতে বেঙ্গালুরুর বিশেষ আদালত নির্মলার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। এ বছর এপ্রিল মাসে নির্মলা এবং বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়, ২০১৯ এবং ২০২২ সালে এক ব্যবসায়ীর সংস্থা থেকে মোটা আদায় দায়ের করা হয়। এক ওষুধ প্রস্তুত সংস্থাকেও বাধ্য করা হয় মোটা টাকা চাঁদা দিতে। আদর্শ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রভাবশালী অনেকে এই জুলুমবাজির সঙ্গে যুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর দফতরের অপব্যবহার করেছেন নির্মলা। নির্বাচনী বন্ডের মাধ্যমে দলের সিন্দুক ভরেছেন তিনি। তোলাবাজির গুরুতর অভিযোগ রয়েছে এবং এতে কঠোর সাজা হওয়া উচিত বলে দাবি করেছেন আদর্শ। এসবিআই প্রকাশিত নথিপত্র থেকে আরও অনিয়ম সামনে এসেছে বলেও দাবি তাঁর। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে. একদিকে, নির্মলার পদত্যাগ দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যদিও রাজ্য বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে।