নির্বাচনী বন্ড তদন্তে সিট, কোর্টে মামলা

0
210
Election bond investigation seat court case
Election bond investigation seat court case
নির্বাচনী বন্ড কেলেঙ্কারির তদন্তে গঠন করতে হবে বিশেষ তদন্তকারী দল। সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং কমন কজ।
তাদের দাবি, নির্বাচনী বন্ড কেলেঙ্কারির তদন্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট গঠিত হোক। আর ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে মামলা দায়ের করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ।সম্প্রতি নির্বাচনী বন্ডের দুর্নীতির অঙ্ক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। প্রশান্ত ভূষণের দাবি, আপাত দৃষ্টিতে এই কেলেঙ্কারি ১৬ হাজার ৫০০ কোটি টাকার মনে হলেও আসলে এটা ১৬ লাখ কোটি টাকার। নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রত্যেক হাজার কোটির অনুদানের জন্য সংস্থাগুলি তার ১০০ গুন সুবিধা সরকারের কাছ থেকে নিয়েছে। মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ তুলে প্রশান্ত ভূষণ দাবি করেছেন, ওই সংস্থা বিজেপিকে ১৪০ কোটি টাকা বন্ডের মাধ্যমে দিয়েছে। তার বদলে সরকার ওই সংস্থাকে ১৪ হাজার কোটির বরাত দিয়েছে। সেই হিসাবে পুরো কেলেঙ্কারি ১৬ লাখ কোটির। প্রশান্ত ভূষণের এই দাবিকে হাতিয়ার করেই দুই স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।