
অন্ধ্রপ্রদেশে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। অভিনেতার পাশাপাশি যুবজানা শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি বিধায়ক রবি চন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধেও অন্ধ্র প্রদেশ নারান্দিয়ায় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের হয়েছে ।
তাঁদের বিরুদ্ধে বিধাযকের বাসভাবনে বিশাল জনসমাবেশের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে। যা অন্ধ্র প্রদেশ নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। বিশাল ভক্ত সমাগমের মধ্যে রেড্ডির সঙ্গে তার বাস ভাবনে দেখা করার পর আল্লু অর্জুন স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি তার বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন। কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেন না। সোমবারই রয়েছে অন্ধ্রপ্রদেশে নির্বাচন। ১৪৪ ধারা লঙ্ঘনের জন্য তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।








