গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk নির্বাচনের পবিত্রতা রক্ষা, কমিশনকে কোর্ট 

    নির্বাচনের পবিত্রতা রক্ষা, কমিশনকে কোর্ট 

    0
    196
    To protect the sanctity of the election the court to the commission
    To protect the sanctity of the election the court to the commission
    নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করতে হবে। নির্বাচন কমিশনকে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার ইভিএমের পরিবর্তে আবারও ব্যালট পদ্ধতি ফিরিয়ে আনার আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। 
    বৃহস্পতিবার কমিশনের উদ্দেশে শীর্ষ আদালত বলেছে, ভোটপ্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে এখানে। ভোটপ্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা উচিত। যেমনটা হওয়া উচিত ছিল, তেমনটা হচ্ছে না বলে ভোটপ্রক্রিয়া নিয়ে কারও মনে এমন কোনও আশঙ্কা থাকা উচিত নয়। ভোটপ্রক্রিয়াকে মুক্ত এবং নিরপেক্ষ রাখতে কী পদক্ষেপ করছে নির্বাচন কমিশন, তাও জানতে চাওয়া হয়েছে। কমিশনের তরফে এই মামলায় আদালতে সওয়াল-জবাব করছেন আইনজীবী মণিন্দর সিং। আবেদনকারীদের হয়ে আদালতে সওয়াল-জবাব করছেন আইনজীবী নিজাম পাশা। আদালতে নিজাম পাশা জানিয়েছেন, ইভিএমে ভোটদানের পর ভিভিপ্যাট স্লিপের সঙ্গে তা মিলিয়ে দেখে নেওয়ার সুযোগ পাওয়া উচিত ভোটারদের। কিন্তু তাতে ভোটারদের গোপনীয়তা রক্ষার অধিকার খর্ব হবে না কি, জানতে চান বিচারপতি সঞ্জীব খান্না। জবাবে নিজাম পাশা জানিয়েছেন, গোপনীয়তা রক্ষার অধিকারের দোহাই দিয়ে ভোটারের অধিকার খর্ব করা অনুচিত। আইনজীবী সঞ্জয় হেগড়েও শুধুমাত্র ইভিএমের উপর ভরসা করা অনুচিত বলে মন্তব্য করেছেন।