তৃণমূলের নালিশ, ভোটে উত্তরবঙ্গে যাচ্ছেন না রাজ্যপাল

0
193
commision e TMC
commision e TMC
নির্বাচনে রাজ্যপালের নাক গলানো নিয়ে তৃণমূল প্রশ্ন তোলায় শেষ পর্যন্ত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতি দিয়ে জানিয়েছেন ভোটের সময় মানুষের পাশে থাকতে চেয়েছিলেন।
সংবিধানে এরজন্য কোনও বাধা নেই। কিন্তু তারপরেও রাজ্যপালের সফর নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর অফিসের মর্যাদা নষ্ট করার চেষ্টা হচ্ছে। তাঁকে কেউ বোড়ে হিসেবে রাজনীতির দাবাখেলায় ব্যবহার করবে সেটা হতে দেবেন না। বৃহস্পতিবারই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। নির্বাচনে রাজ্য সরকারের কাজে বেআইনিভাবে নাক গলাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচন কমিশনে এমনই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। প্রচার বন্ধের পরেও প্রথম পর্বের লোকসভা কেন্দ্রগুলোতে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল। এমনকি নির্বাচনের দিন ওই এলাকাগুলোতে যাওয়ার চেষ্টায় রয়েছেন রাজ্যপাল। এরপরেই রাজ্যপালকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোচবিহারে না যাওয়ার পরামর্শ দিয়েছিল কমিশন। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন রাজ্যপাল কিভাবে ভোটকে প্রভাবিত করতে পারেন তার জানা নেই। তবে সংবিধানের রক্ষাকর্তা রাজ্যপাল। তাই তিনি সংবিধান রক্ষার জন্য যেখানে ইচ্ছে যেতেই পারেন। সংবিধানেও তাই বলা হয়েছে।