
এই নির্বাচন সাধারণ নয়, উন্নত জীবনযাত্রার নির্ণায়ক।প্রথম দফার লোকসভা নির্বাচনের আগে এনডিএ প্রার্থীদের চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রথম দফার নির্বাচন হবে শুক্রবার।
ওই কেন্দ্রগুলোতে বুধবার সন্ধে ৬টা থেকে বন্ধ হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। তার ঠিক পরেই প্রথম দফার এনডিএ প্রার্থীদের কাছে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর চিঠি। সেখানে লেখা রয়েছে, বয়স্করা নিশ্চই মনে রেখেছেন, গত ৫০-৬০ বছরে কংগ্রেসের সময়ে কীভাবে তাদের দিন কেটেছে। কিন্তু গত ১০ বছরে সমাজের প্রত্যেক স্তরের মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে। দূর হয়েছে অনেক সমস্যা। তবে এখনও অনেক কিছুই করা বাকি। তাই এই নির্বাচন মোটেই সাধারণ নয়। আগামী দিনে আমজনতার জীবনযাত্রায় উন্নতি করতে গেলে এই নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে বিজেপি। বিজেপিকে দেওয়া প্রতিটি ভোট সেই লক্ষ্যকে আরও মজবুত করবে।পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে আলাদা করে বিশেষ বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। গরমের মধ্যে স্বাস্থ্যের খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যেন চড়া রোদ ওঠার আগেই সকলে ভোট দিয়ে দেন।
