নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে : কল্যাণ 

0
145
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ভুয়ো ভোটার ইস্যুতে নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।

দফতর থেকে বেরিয়ে তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করা হয়েছে। একই নম্বরের এপিক কার্ডের বিষয় মুখ্যমন্ত্রী তুলেছিলেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেটাই তোলা হয়েছে। পশ্চিমবঙ্গের এপিক কার্ডের নম্বরে হরিয়ানা,পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশে আছে। এও দেখা গেছে একই এপিক কার্জ  বিভিন্ন জেলায় আছে। বারবার বলছে যে একটা নম্বরের সঙ্গে বিভিন্ন রাজ্যের দু তিনটে এপিক নম্বর থাকতেই পারে না। এটা অবৈধ। কল্যাণ আরও বলেছেন, কোন পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তার উপর নির্ভর করবে কমিশনের সততা। মানুষের আত্মবিশ্বাস ভোটার কার্ড। সেই আত্মবিশ্বাস কতটা ভাঙল, আর ভোটার কার্ডই যদি নষ্ট হয় তাহলে নির্বাচন কতটা স্বচ্ছ হল সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কমিশন আজ এর কোনও নির্দিষ্ট উত্তর দেয়নি। কমিশন বলেছে, ৩০ এপ্রিলে সময়সীমা বাড়াতে পারে।

কত সংখ্যক ডুপ্লিকেট এপিকেট আছে তা প্রথম নির্দিষ্ট করতে হবে। পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। গত কয়েক বছর ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।