নির্বিঘ্নেই অমরনাথ যাত্রা, আংশিক খুলল বদ্রীনাথের রাস্তা

0
246
NIRBIGHNEI AMARNATH YATRA
NIRBIGHNEI AMARNATH YATRA
সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে অমরনাথ যাত্রা। শনিবার সকালে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে ৪ হাজার ৬৬০ জন তীর্থযাত্রীর একটি দল।
বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অমরনাথে পূজার্চনা করছেন তীর্থযাত্রীরা। মাত্র ১৪ দিনে ২ লক্ষ ৮০ হাজারের বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। অন্যদিকে, প্রবল বৃষ্টিপাতের জেরে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছিল বদ্রীনাথ হাইওয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য দিন-রাত কাজ করে চলেছে বর্ডার রোডস অর্গানাইজেশন। অবশেষে শনিবার সকালে যোশীমঠের কাছে আংশিকভাবে খুলেছে বদ্রীনাথ হাইওয়ে। ধীরে ধীরে শুরু হচ্ছে যানবাহন চলাচল। আপাতত বাইক ও ছোট গাড়িকেই অনুমতি দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ৫০টি দল মোতায়েন করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন।