নির্যাতিতার পরিবারকে টাকার অফার দেননি, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

0
8393
নির্যাতিতার পরিবারকে টাকার অফার দেওয়া হয়নি। চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরাসরি বলেছেন এমন কথা বলা হলে প্রমাণ দেখাক। কোথায় টাকার কথা বলা হয়েছে। যা চলছে পুরোটাই চক্রান্ত মিথ্যে অপপ্রচার দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই চিকিৎসক সংগঠনের তরফে ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছিল। সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে। বাবা-মাকে বলেছিলেন মৃত্যুর বিকল্প ক্ষতিপূরণ হয় না। তারপরেও কোনওদিন মনে করলে মেয়ের স্মৃতিতে কোনও ভাল কাজ করতে চাইলে বলতে। সরকার পাশে আছে। কিন্তু তা নিয়েই টাকার অঙ্ক নিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চলছে।