নির্যাতিতার প্রতীকী মূর্তিতে রাখি, মিছিল চিকিৎসকদের

0
184
Placing symbolic images of victimization the procession of doctors
Placing symbolic images of victimization the procession of doctors

আর জি করের নির্যাতিতার প্রতীকী মূর্তির হাতে রাখি পরিয়ে মিছিল করেছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।সোমবার রাখি বন্ধন উৎসবে মানব বন্ধনে শামিল হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

নির্যাতিতার প্রতীকী মূর্তির হাতে রাখি পরিয়ে একে অপরের হাত ধরে মানব বন্ধন করেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা।তাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন সিনিয়র চিকিৎসক এমনকি রোগীর পরিবারের সদস্যরাও।আন্দোলনকারীদের বক্তব্য, ন্যায়বিচারের প্রতিবাদের স্বরূপ রাখির উৎসবকে মানব বন্ধনে পালন করেছেন তাঁরা। তবে শুধু কলকাতা নয় হাওড়াতে এবার অন্যরকম রাখিবন্ধন উৎসব পালন হয়েছে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হতে ওয়েস্টবেঙ্গল জয়েন্টস প্ল্যাটফর্ম অফ ডক্টরস সংগঠনের ডাকে সবাইকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করতে পরানো হয়েছে রাখি।সেই রাখিতে লেখা ছিল রাখি পরাও,রাখী পরো, অভয়াদের জন্য মানববন্ধন গড়ো।বিচার চাই অভয়ারা।অন্যদিকে, চিকিৎসক-পুলিশ সম্পর্ক সুদৃঢ় করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে রাখিবন্ধন উৎসব পালন করা হয়েছে।