নিশিকান্ত-র কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাবকে সমর্থন গৌরিশঙ্করের

0
137
NISHIKANTO R KENDROSASITO ANCHALER PROSTAB K SAMARTHAN GOURI KANTA R
NISHIKANTO R KENDROSASITO ANCHALER PROSTAB K SAMARTHAN GOURI KANTA R
নিশিকান্ত দুবের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাবকে সমর্থন জানালেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ। মালদা, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
মালদা এবং মুর্শিদাবাদে বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে ২০২২-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন গৌরিশঙ্কর ঘোষ। সেই চিঠিতে এই দুই জেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি বিধায়ক। মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার। বাংলা বিহারের ৫ জেলাকে নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তারই সমর্থন করে গৌরিশঙ্কর ঘোষ বলেছেন রাজ্য প্রশাসনের ওপরে কোনও ভরসা নেই। তাই তিনিও মনে করেন মালদা, মুর্শিদাবাদ, বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হলে দেশের নিরাপত্তা সুনিশ্চিত হবে।