নিশ্চিন্তে বিনিয়োগ করুন, অশান্তিতে রেয়াত নয়, শিল্পপতিদের মুখ্যমন্ত্রী

0
134
NISCHINTE BINIYOG KORUN ASHANTITE REYAD NOY SHILPOPOTIDER CM
NISCHINTE BINIYOG KORUN ASHANTITE REYAD NOY SHILPOPOTIDER CM

রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। রাজনীতি বাধা হবে না। শিল্পপতিদের আশ্বাস্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিশ্চিন্তে এরাজ্যে বিনিয়োগ করতে।

গন্ডগোল পাকালে কাউকেই রেয়াত করা হবে না। লোকসভা ভোটে সাফল্যের পরেই নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন বাংলায় অন্য রাজ্যের মত ভয় দেখানো হয় না। রাজ্যের উন্নয়ন বিরোধীদের ভয়ে যেন গুটিয়ে না থাকে। নাম না করে কেন্দ্রকেও বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী আরও বলেছেন এরাজ্যে ল্যান্ড ব্যাঙ্ক রেডি রয়েছে। চাইলেই যে কেউ শল্প করতে পারেন। এজন্য জমি কোনও বাধা হবে না। পাশাপাশি ভোটের জন্য ৩ মান নষ্ট হয়ে যাওয়া ২০২৪ আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। ২০২৫-এ ফের হবে শিল্প সম্মেলন তবে ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শোকেস ওয়েস্ট বেঙ্গল শীর্যক বিশেষ প্রদর্শনী চলবে।