নিষিদ্ধ স্যালাইন, মুচলেকা লিখিয়েছিল হাসপাতাল

0
179

মেদিনীপুরে প্রসূতি মৃত্যু হওয়ার পরেই গুরুতর অবস্থায় আরও ৪ প্রসূতির বাড়ির লোককে দিয়ে রীতিমতো মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছিল। রোগীর মাথার কাছে থাকে যে প্রেসক্রিপশন ক্লিপ, সেখানেই রিঙ্গার লেকট্যাটের উল্লেখ করে রোগীর বাড়ির লোকদের দিয়ে লেখানো হয়েছিল প্রসূতিদের অবস্থা আশঙ্কাজনক। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে জেনেও তাঁরা পরবর্তী চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছেন। আর এহেন রিপোর্ট পাওয়ার পরেই রীতিমতো হৈচৈ শুরু হয়ে গিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে।