নিষেধাজ্ঞায় দিলজিৎ দোসাঞ্ঝ

0
190
ছবি সৌজন্যে : এক্স

পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেও ভারতীয় ভাবাবেগে আঘাত দিয়ে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি, ফলে সর্দার থ্রি ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই আরও বিপাকে দিলজিৎ দোসাঞ্ঝ।

অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করেছেন। আর তারপর থেকে নেটিজেনদের জোরাল কটাক্ষের মুখে অভিনেতা। ভারতীয়রা ইতিমধ্যে ইউটিউবে আর দেখতে পারছেন না ছবির ট্রেলার।শোনা যাচ্ছে, সিনে সংগঠকদের তরফে দিলজিৎ দোসাঞ্ঝকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। এই মর্মে নির্দেশিকা জারি হওয়া সময়ের অপেক্ষামাত্র বলেই খবর। সুতরাং খুব শীঘ্রই সম্ভবত সিনে সংগঠকদের দাবিতে পড়তে পারে সিলমোহরএদিকে,পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ কুম্ভীরাশ্রু বলেও কটাক্ষ করেছে। শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনও শিল্পীকেই ভারতের চৌকাঠ পেরতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। এমন আবহে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি মানতে পারছেন না নেটিজেনরা। প্রসঙ্গত, বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে কার্যত নিষিদ্ধ।তার পর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছে।যদিও এদেশের তারকারা বরাবর বলে এসেছেন, শিল্পীদের কোনও সীমান্ত হয় না, তবে পহেলগাঁও সন্ত্রাসের পর তাঁরাও বেঁকে বসেছেন। জাভেদ আখতারও বলেছেন, একতরফা সম্পর্ক, সম্মান বজায় থাকে না।

এদিকে পহেলগাঁওয়ের পর থেকে ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিদের মতো একাধিক পাক তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে। তবে তাতে যে,সর্দারজি থ্রি দিলজিৎ দোসাঞ্ঝের কিছু যায় আসে না, তা যেন ছবির ট্রেলার মুক্তির পর আরও একবার স্পষ্ট হয়েছে।