
নিহত চিকিৎসক তরুণীর বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কামদুনির দুই প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা কয়াল।
রবিবার শ্রাদ্ধের দিনে মৃতার বাড়িতে গিয়েছিলেন তাঁরা। আদ্ধানুষ্ঠান থাকায় মৃতার বাবা-মায়ের সঙ্গে কথা হয়নি। তবে পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। এর আগে আরজি কর হাসপাতালে গিয়ে প্রতিবাদী চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন মৌসুমি, টুম্পারা। এদিকে দোষীর ফাঁসির দাবিতে আন্দোলন বিক্ষোভ শুরু করেছেন পানিহাটীর বাসিন্দারা। আন্দোলকারীরা বলছেন রাজনীতির উর্ধ্বে উঠে সঠিক বিচারের দাবি তুলেছেন তাঁরা। সিবিআই তদন্তেরও দাবি তুলছেন আন্দোলনকারীরা।








