কালীগঞ্জে নিহত তামান্নার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বাড়ির দেওয়ালে আঁকা তামান্নার হাতের ছবি। মেঝেতে চুপ করে বসে রয়েছেন তামান্নার বাবা। পাশে মা সাবিনা ইয়াসমিন। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকে দেখে প্রথমে ঘটনার দিনের কথা শান্ত ভাবেই বলছিলেন তিনি। শেষে তাঁর সামনেই কেঁদে উঠেছেন নিহতের মা। এদিন অর্চনা মজুমদারের সঙ্গে কথা বলার সময় তামান্নার মায়ের মুখে বারবার উঠে এসেছে মেয়ের ফুলগাছের শখের কথা।
গ্রাম থেকে শহর
News & Much More





